|
আটককৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশপর অভিযান : ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ৯ ও ১০ জুন গভীর রাতে থানার কাশিপুর ও ডেফুলিয়া এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
কাশিপুরে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
গত ৯ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডের কাশিপুর তেতুলতলা হাউজিং এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে মোঃ সিদ্দিকুর রহমানের বসতবাড়ির সামনের রাস্তা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় মোঃ ওমর ফারুক (৩০) নামের এক যুবককে। ধৃত ওমর ফারুক বরিশাল কোতয়ালী থানার জাগুয়া ইউনিয়নের আস্থাকাঠী এলাকার মৃত জয়নাল খানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডেফুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক
কালু এর ঠিক কয়েক ঘণ্টা পর, ১০ জুন (বুধবার) রাত ৩:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানার একই টিম ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার দরগা বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করে। সেখানে আবুল কালাম ওরফে কালু মিয়ার বর্তমান বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আবুল কালাম ওরফে কালু মিয়াকে (৪১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি এলাকার মৃত হিরন মিয়ার ছেলে। সে বর্তমানে বরিশালের ডেফুলিয়া এলাকার দরগা বাড়িতে বসবাস করে আসছিল। এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
Post Views: ০
|