Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে 
Wednesday December 25, 2024 , 5:51 pm
Print this E-mail this

শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী চিত্রে

পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে


মুক্তখবর বিনোদন ডেস্ক : এবার পর্দায় এক হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন। ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী চিত্রে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’র মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে। যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপন বলে কোন কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে এর প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে এবং একই সঙ্গে এটি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন পর আবারও সালমান ও আলি আব্বাস জাফর জুটি বাঁধতে চলেছেন। একই ভাবে পরিচালক প্রথমবারের মতো হৃতিককে পরিচালনা করতে চলেছেন। জানা গেছে, শিগগিরই শুটিং শুরু হবে বিজ্ঞাপনটির। মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যধারণ। বিশেষ মুহূর্ত তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে নাকি জুড়ে দেওয়া হবে।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির