Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিয়ের আট মাসেই পরকীয়ার জেরে স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর 
Wednesday December 4, 2024 , 10:27 am
Print this E-mail this

অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম, তিনি পেশায় অটোরিকশা চালক

বিয়ের আট মাসেই পরকীয়ার জেরে স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে বিয়ের আট মাসের মধ্যেই স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। নিহত তিন্নি (২২) আমতলীর চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় মঙ্গলবার (ডিসেম্বর ৩) সন্ধ্যায় আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম। তিনি পেশায় অটোরিকশা চালক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আট মাস আগে তিন্নি ও মনিরুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তিন্নি পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। এনিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হলে কয়েকদিন আগে পারিবারিক বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মঙ্গলবার বিকেলে আবারও পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মনিরুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মনিরুল ও তার মা তিন্নিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পালানোর চেষ্টা করেন মনিরুল। তবে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যর ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী মনিরুলকে পুলিশ আটক করেছে। মরদেহ সুরতহাল শেষে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।




Archives

Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা