Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর বিএনপির সদস্যসচিব গ্রেপ্তার 
Wednesday November 8, 2023 , 5:57 pm
Print this E-mail this

নাশকতার দায়ে অভিযুক্ত করে তার নামে মামলা

পিরোজপুর বিএনপির সদস্যসচিব গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাশকতার অভিযোগে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকা থেকে পিরোজপুরে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাশকতার অভিযোগে করা মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গাজী লাভলুর সহধর্মিণী ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশা বলেন, দলীয় কাজে জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন। আজ ভোরে সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসে। নাশকতার দায়ে অভিযুক্ত করে তার নামে মামলা দেওয়া হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা চাই।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির