Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে ফরিদুর রেজা সাগরকে 
Saturday October 13, 2018 , 8:42 pm
Print this E-mail this

বর্তমানে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ফরিদুর রেজা সাগর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে ফরিদুর রেজা সাগরকে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে অবস্থিত আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার আমন্ত্রিত অতিথি ছিলেন ফরিদুর রেজা সাগর ও নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। সেই অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টার দিকে এস২-এএইচডব্লিউ হেলিকপ্টারে করে গোদাগাড়ী যান ফরিদুর রেজা সাগর। এমন সময় হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর। বর্তমানে তাকে উন্নত চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক ও কথাসাহিত্যিক আমীরুল ইসলাম। বর্তমানে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ফরিদুর রেজা সাগর। জানা যায়, তার হাড়ে সমস্যা হয়েছে। পারিপার্শ্বিক কিছু জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষানিরীক্ষা দরকার মনে করছেন এখানকার চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তাই পরিবারের সবার ইচ্ছে ও চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ফরিদুর রেজা সাগরকে সিঙ্গাপুর নেওয়া হবে।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার