Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপু ও জয়কে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা 
Thursday July 27, 2023 , 5:18 pm
Print this E-mail this

শাকিব থেকেও এগিয়ে রাখব জয়কে, জয় বেশি কিউট-ইধিকা পাল

অপু ও জয়কে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা


মুক্তখবর বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী, কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমা দিয়ে। বাংলা ভাষাভাষীদের মুখে মুখে এক নাম ইধিকা পাল। তার নাম জড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অবশ্যই সেটা অভিনয় সূত্রে। গত ঈদে সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে ইধিকাকে বেশ মানিয়েছে বলে মন্তব্য সিনেপ্রেমীদের। শাকিবভক্তরাও সহমত তাতে। আর সবার মতো ইধিকার প্রশংসা করেছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী অপু বিশ্বাসও। এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।’ অপুর মুখে এমন কমপ্লিমেন্ট পেয়ে খুশি ইধিকাও। তিনিও প্রশংসা করলেন অপু বিশ্বাসের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নিউকামার (নবাগত) নায়িকা হিসেবে, তার থেকে অর্থাৎ একজন অভিজ্ঞ অভিনেত্রী থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।’ এ সময় প্রসঙ্গ ওঠে শাকিবপুত্র আব্রাম জয়ের কথা। ইধিকা হেসে বলেন, ‘হ্যাঁ, ওরা সঙ্গে দেখা হয়েছে। খুবই মিষ্টি। শাকিব থেকেও এগিয়ে রাখব জয়কে। জয় বেশি কিউট।’




Archives
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা
Image
বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত
Image
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
Image
বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, গ্রেফতার ৩
Image
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : এম জহির উদ্দিন স্বপন