Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘পাঠান’ শুটিংয়ের সময় পরিচালক-সহকারী পরিচালকের হাতাহাতি! 
Friday January 27, 2023 , 10:17 pm
Print this E-mail this

প্রথম দিনেই এই সিনেমা হইহই করে ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে

‘পাঠান’ শুটিংয়ের সময় পরিচালক-সহকারী পরিচালকের হাতাহাতি!


মুক্তখবর বিনোদন ডেস্ক ” শাহরুখ-দীপিকা অভিনীত বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে বুধবার (২৫ জানুয়ারি)। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডের এই সিনেমা মুক্তির দিনেই সাড়া ফেলেছে। বহু বিতর্ক এবং বয়কট গ্যাংয়ের রোষের মুখে পড়েও প্রথম দিনেই এই সিনেমা হইহই করে ৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুক্রবারের (২৭ জানুয়ারি) মধ্যেই এই সিনেমা ১শ’ কোটি পাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ‘পাঠান’ নিয়ে ভারতজুড়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা থাকলেও এই সিনেমা নিয়ে এখনও অনেক তথ্যই অনুরাগীদের অজানা। ‘পাঠান’ যশরাজ ফিল্মসের সঙ্গে শাহরুখের একাদশ ছবি এবং দীপিকার তৃতীয় ছবি। শাহরুখের এই সিনেমায় একঝলক দেখা গিয়েছে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকেও। এই সিনেমায় একটি ছোট ভূমিকায় অভিনয় করেছেন সালমান। ‘পাঠান’ হলো যশরাজের তৃতীয় সিনেমা যেখানে সালমানকে দেখা গেলো। যশরাজের সঙ্গে সালমানের চতুর্থ সিনেমা ‘টাইগার-৩’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০২৩’র ২৩ নভেম্বর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাঠানকে ধরে এই নিয়ে চার সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দেখা গিয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো শাহরুখ-দীপিকাকে। ঘটনাচক্রে এই চারটি সিনেমাতেই বিশাল-শেখরের সঙ্গীত রয়েছে। শাহরুখ এবং দীপিকা এর আগে একসঙ্গে তিনটি ছবি করলেও ‘পাঠান’ই প্রথম সিনেমা যেখানে দু’জনকে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করতে দেখা গিয়েছে। প্রায় চার বছর পর আবার বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখের সিনেমা। তার শেষ সিনেমা ছিলো ‘জিরো’। মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত কালজয়ী সিনেমা ‘র‌্যাম্বো’র রিমেক তৈরির কাজে হাত দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু হৃতিক রোশনের ‘ওয়ার’ সিনেমার পরিচালনার জন্য তিনি সেই কাজ পিছিয়ে দেন। সিদ্ধার্থ ঠিক করেছিলেন ‘ওয়ার’ মুক্তির পরই তিনি সেই ‘র‌্যাম্বো’র রিমেক বানাবেন। কিন্তু মাঝে এসে যায় ‘পাঠান’ পরিচালনার দায়িত্ব। আর সেই কারণেই তিনি ‘র‌্যাম্বো’র রিমেক তৈরির কাজ আবার পিছিয়ে দেন। বলিউডে গুজব রয়েছে যে, সিদ্ধার্থ একই অভিনেত্রীকে নিয়ে দু’বার কাজ করেন না। কিন্তু ‘পাঠান’ ছবিতে সেই নিয়ম নাকি নিজেই ভেঙেছেন পরিচালক। দীপিকাই একমাত্র অভিনেত্রী যাকে সিদ্ধার্থের সিনেমায় দ্বিতীয়বার দেখা গেলো। শাহরুখ-দীপিকা জুটির কোনো সিনেমাই কখনো বক্স অফিসে মার খায়নি। ‘পাঠান’র আগে তাদের একসঙ্গে করা তিনটি সিনেমাও বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি টপকেছিলো। সেই পথেই এগোচ্ছে ‘পাঠান’ও। ‘পাঠান’ যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের চতুর্থ সিনেমা। এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের ‘টাইগার-৩’ এবং হৃতিকের ‘ওয়ার-২’। মনে করা হয়, যেকোনো ছবির ‘মেরুদণ্ড’ সেই সিনেমার পরিচালক। ‘পাঠান’ ছবির শুটিং চলাকালীন নাকি একজন সহকারী পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিচালক সিদ্ধার্থ। সেটে বেঁধে দেওয়া নিয়মগুলো অনুসরণ না করা থেকেই নাকি গণ্ডগোলের সূত্রপাত। সেই ঝামেলা নাকি হাতাহাতি পর্যন্ত গড়ায়। তারা একে অপরকে চড় মারেন বলেও শোনা যায়। একজন জুনিয়র আর্টিস্ট সেই ঘটনার ভিডিও করতে গেলে নাকি সিদ্ধার্থ তার ফোন কেড়ে নেন। ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা শুরু হলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় যে এ রকম কোনো ঘটনা শুটিং চলাকালীন ঘটেনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির