Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হঠাৎ হেলিকপ্টারে উড়ে বরিশালে মিমি চক্রবর্তী 
Thursday June 16, 2022 , 5:37 pm
Print this E-mail this

‘জয় বাংলা’ অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে এসেছেন মিমি

হঠাৎ হেলিকপ্টারে উড়ে বরিশালে মিমি চক্রবর্তী


মুক্তখবর বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (জুন ১৬) সকালে আপলোড করা তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোথায় ঘুরতে বেরিয়েছেন তিনি। একটি ছবিতে তাকে দেখা যায়, চোখে রোদ চশমা, কোমরে ব্যাগ। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন মিমি। অন্য ছবিতে হেলিকপ্টারের ভেতরে বসেই সমতলের দৃশ্য দেখছেন এই নায়িকা। ছবির ক্যাপশনে কিছুই লেখেননি মিমি। তাই জানার উপায় নেই, হেলিকপ্টারে উড়ে কোথায় যাচ্ছেন কলকাতার এ নায়িকা। তবে ছবিগুলোর মন্তব্যের তলায় বাংলাদেশে ওয়েলকাম করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। বাংলাদেশি নায়ক নিরব হোসেইনও তাকে স্বাগতম জানিয়েছেন কমেন্টে। খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশে এসেছেন মিমি এদিন সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান সোজা বরিশালে চলে যান তিনি। হঠাৎ কেন বরিশালে এলেন মিমি? সূত্র জানায়, সন্ধ্যায় বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে এসেছেন মিমি। মিমি ছাড়াও ‘জয় বাংলা’ উৎসবে অংশ নিবেন গানবাংলার তাপস ও তার টিম ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, ফোক সম্রাজ্ঞী মমতাজ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা। আরো থাকছেন ইমন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুইপাসহ অনেকেই।মিমির এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে তিনি তাপসের মেয়ের বিয়েতে ঢাকায় এসেছিলেন প্রথমবারের মতো।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির