Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দীর্ঘ একযুগ পর নগরবাউল খ্যাত জেমস ফিরেছেন গানে 
Monday May 2, 2022 , 11:12 pm
Print this E-mail this

‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানটির সুর জেমসের নিজেরই করা

দীর্ঘ একযুগ পর নগরবাউল খ্যাত জেমস ফিরেছেন গানে


মুক্তখবর বিনোদন ডেস্ক : দীর্ঘ একযুগ পর নগরবাউল খ্যাত জেমস ফিরেছেন গানে। সোমবার (২ মে) চাঁদরাতে প্রকাশ হলো তার কণ্ঠের নতুন গান। ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানটির সুর জেমসেরই করা। কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত এই গানটির মিউজিক পরিচালনা করেছেন জেমস। সাড়ে ৪ মিনিটের গানটি প্রকাশের পর থেকেই জেমসের ভক্ত-শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন। নতুন এই গানের ভিডিওচিত্রে জেমস নিজেও অংশ নিয়েছেন। ট্রেলারে গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে ‘গুরু’ খ্যাত উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পীকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা