Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন, আটক ৪ 
Monday September 6, 2021 , 10:17 pm
Print this E-mail this

৮০ পিস ইয়াবা জব্দ, আটক চারজনকে আরও জিজ্ঞাসাবাদ

বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন, আটক ৪


?????????????????????????????????????????????????????????

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বরগুনার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল (৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনি এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে দীপক সরকার (২৫)। বরগুনা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক ইয়াবাসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডিশনাল এসপি সদর সার্কেল বেতাগী থেকে বরগুনা আসছিলেন।

এ সময় তার গাড়ির সামনে প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের একটা অ্যাম্বুলেন্স দেখতে পান। পেছনে পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্সটি দ্রুত লাকুরতলার নতুন বাসস্ট্যান্ডে ঢুকে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এসপি আরও জানান, আটক চারজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!