Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার 
Thursday January 14, 2021 , 5:35 pm
Print this E-mail this

ঢাকা থেকে আসা ‘সুন্দরবন-৭’ লঞ্চে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

বরগুনায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে লঞ্চে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় আমতলী উপজেলায় ঢাকা থেকে আসা ‘সুন্দরবন-৭’ লঞ্চে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি খন্দকার জাকির হোসেন। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান তামিম (২৩) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুপাড়া ধানখালি স্বপ্নের ঠিকানা এলাকার সহিদ শিকদারের ছেলে এবং একই এলাকার রিয়াজ গাজী (৩৫) মো: রহমান গাজীর ছেলে। খন্দকার জাকির আরও জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে আসার খবর শুনে সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তামিম ও রিয়াজ গাজী নামে ‘দুই মাদক ব্যাবসায়ীর’ কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ