Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভিন্ন রূপে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নি! 
Saturday October 31, 2020 , 2:32 pm
Print this E-mail this

কয়েদির পোশাক পরা মিন্নির ছবিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যপক তোলপাড়

ভিন্ন রূপে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে কারাগারে কয়েদির পোশাক পরা মিন্নির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিন্ন রূপে দেখা যায় মিন্নিকে। ছবিতে দেখা যায়, একটি কক্ষে কয়েদির সাদা শাড়ি পরে বেঞ্চের উপর বসে আছেন মিন্নি। তার চেহারায় ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে কয়েদির পোশাক পরা মিন্নির ছবিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। তবে কিভাবে এই ছবি ছড়িয়ে পড়লো, কে বা কারা ছবিটি তুলেছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু