Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বরগুনার পাথরঘাটায় লোকালয়ে ৮ ফুট লম্বা অজগর ! 
Wednesday February 28, 2018 , 5:12 pm
Print this E-mail this

পরে এটিকে টেংরা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়

বরিশালের বরগুনার পাথরঘাটায় লোকালয়ে ৮ ফুট লম্বা অজগর !


বরগুনার পাথরঘাটায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে ৮ ফুট লম্বা একটি অজগর। পরে সেটি সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়। মঙ্গলবার (২৭ ফেরুয়ারি) সকালে পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের মো. দুলাল হাওলাদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বেলা ১১টার দিকে টেংরা বনে ছেড়ে দেয় টাইগার টিম। টিমের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া বলেন, সকালে হঠাৎ করেই দুলাল হাওলাদারের বাড়ির আঙিনায় অজগর সাপটি দেখা যায়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। খাদ্যের অভাবে অজগরটি দুর্বল হওয়ার কারণে কারও কোনো ক্ষতি করেনি। বনবিভাগের টেংরা বনকেন্দ্রের বিট কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছে। পরে এটিকে টেংরা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু