Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় চিকিৎসক-নার্সসহ আরও ৯ জন আক্রান্ত 
Saturday June 20, 2020 , 3:38 pm
Print this E-mail this

সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য নিশ্চিত করা হয়েছে

বরগুনায় চিকিৎসক-নার্সসহ আরও ৯ জন আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় চিকিৎসক-নার্সসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৫৪ জন। আজ শনিবার (২০ জুন) সকাল ৮ টা পর্যন্ত বরগুনার সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্য বামনা উপজেলার রামনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের ডিপ্লোমা মেডিকেল অফিসার, বামনা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। সিনিয়র স্টাফ নার্সের স্বামী, বন কর্মকর্তা দু’দিন পূর্বে করোনায় আক্রান্ত হন। বরগুনা পৌরসভায় দুই জন, বরগুনা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক, বরগুনা সদর ইউনিয়নে এক জন, পাথরঘাটায় এক জন এবং আমতলীতে এক জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন ৭০ জন। সুস্থ হয়েছেন ৮২ জন। মারা গেছেন দুই জন। এদিকে, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৪১ জনের সংগৃহীত নমুনা বরিশাল ও ঢাকা থেকে ফেরত এসেছে বলে সিভিল সার্জন অফিসের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। যাদের নমুনা ফেরত এসেছে তাদের সাথে কথা বলে জানা গেছে তারা আতঙ্কের মধ্য রয়েছে। প্রতিদিন জেলা থেকে মাত্র ২০ জনের নমুনা পাঠানোর জন্য নির্ধারণ করে দেয়ায় অনেককেই প্রতিদিন নমুনা না নিয়ে ফিরিয়ে দেবার অভিযোগ রয়েছে। যাদের সংগৃহীত নমুনা ফেরত এসেছে নতুন করে আবার তাদের নমুনা কখন সংগ্রহ করা হবে। এ ব্যাপারেও নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরাও কিছুই বলতে পারছেন না। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সোহরাব হোসেন বলেন, যাদের নমুনা ফেরত এসেছে তাদের কারো শরীরে যদি জ্বর-কাশিসহ করোনার কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন হবে, তা না হলে প্রয়োজন নেই।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক