Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৪ 
Monday May 18, 2020 , 10:08 pm
Print this E-mail this

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান সহ স্বাস্থ্য কর্মী ও উপজেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন

বরগুনায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে রবিবার রাতে সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সূত্র থেকে জানানো হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত পজিটিভ করোনা রোগীর সংখ্যা ৪৪জন। নতুন আক্রান্ত একজন দৈনিক চুক্তিতে জেনারেল হাসপাতালে (৪০) পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। ২ দিন পূর্বে জ্বর আর কাশি শুরু হলে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই তাকে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। অপর আক্রান্তর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ভোড়া গ্রামে। গাজীপুর থেকে এসে জ্বর কাশি নিয়ে ১৪ মে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে নমুনা সংগ্রক করে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন। জেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্য বরগুনা উপজোয় ১৭ জন। আমতলী উপজেলায় ১১ জন। বামনা উপজেলায় ৯ জন। বেতাগী উপজেলায় ৪ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত ২ জন। আক্রান্তদের মধ্য ২ জন মেডিকেল অফিসার রয়েছেন একজন বেতাগী উপজেলার সুস্থ হয়েছেন, অপরজন নারী মেডিকেল অফিসার যোগদানের পরই আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মারা গেছেন ২ জন। রবিবার বরগুনার বামনা উপজেলা পরিষদের উদ্যোগে করোনায় সুস্থ ৮ জনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান সহ স্বাস্থ্য কর্মী ও উপজেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু