Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকায় এসেছেন মিন্নি 
Sunday September 22, 2019 , 2:15 pm
Print this E-mail this

চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকায় এসেছেন মিন্নি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকায় এসেছেন বরগুনায় সন্ত্রাসী হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। শনিবার বিকেলে ঢাকাগামী একটি লঞ্চে বরগুনা ত্যাগ করেন মিন্নি। মিন্নির সঙ্গে তার নানা ও আরেক আত্মীয়ও রয়েছেন। মিন্নির যাওয়ার সময় বাসা থেকে বরগুনা লঞ্চঘাট পর্যন্ত দু’জন গোয়েন্দা কর্মকর্তাকে দেখা গেছে। মিন্নির ঢাকায় আসার বিষয়ে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নির মানসিক অবস্থা খুবই খারাপ। পাশাপাশি শরীরে নানা ধরনের রোগের উপসর্গ দেখা দিয়েছে। তার দ্রুত উন্নত চিকিৎসা জরুরি। কিশোর অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে তার মেয়েকে পুলিশ নির্যাতন করেছে। তার দুই হাঁটুতে এখনও ব্যথা। তা ছাড়া রিফাত হত্যায় জড়িয়ে পুলিশ অভিযোগপত্র দেয়ায় মিন্নি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। তাই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছে। এ ছাড়া বিনা পারিশ্রমিকে মিন্নি তার জামিনের জন্য উচ্চ আদালতে আইনি লড়াই করা আইনজীবীদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। রোববার মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে তার পক্ষে লড়াই করা সব আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় অভিযোগপত্রের ব্যাপারেও আইনজীবীদের পরামর্শ নেবেন। রিফাত হত্যা মামলায় ১ সেপ্টেম্বর ২৪ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ওই অভিযোগপত্রে মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। হাইকোর্টের রায়ে বর্তমানে জামিনে আছেন মিন্নি।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!