Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Monday August 19, 2019 , 11:21 am
Print this E-mail this

বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন মোল্লা আমতলী সদর ইউনিয়নের চুরিকাটা গ্রামের মোসলেম মোল্লার ছেলে। রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বরগুনার আমতলী উপজেলার কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (১৯ আগস্ট) আদালতে হাজির করা হবে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু