Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা 
Friday November 20, 2026 , 12:31 pm
Print this E-mail this

‘শিকড়ের টানে, আবার এক হই!’-স্লোাগানে, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল)’র ১১ যুগপূর্তি উৎসব’২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম সুসংগঠিত ও কার্যকর করতে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। উৎসব উদযাপন কমিটির প্রচার উপ পরিষদের চেয়ারম্যান জেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন ও প্রচার উপ-পরিষদের আহ্বায়ক কমল সেনগুপ্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত সভায় সকল উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সভায়, আসন্ন ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ‘শিকড়ের টানে, আবার এক হই!’-স্লোাগানে ব্রজমোহন স্কুলের ১১ যুগপূর্তি উৎসবে এরই মধ্যে এক হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ঐতিহ্যকে ধারণ করে জমকালো উৎসব করতে দফায় দফায় চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি।




Archives

Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার
Image
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ