Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর 
Thursday November 19, 2026 , 8:37 pm
Print this E-mail this

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন, কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় ভবনটির জানালার কাচ ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন বিক্ষুব্ধ জনতা ওই সড়কে এসে জিয়াউল আহসানের বাসভবনে প্রবেশ করেন। এরপর তারা তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তারা চলে গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাসভবনে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। একই ভবনের অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি।




Archives

Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার
Image
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ