বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র (১ নম্বর) যুগ্ম আহ্বায়ক
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গতকাল জাতীয় সংসদে সংসদ সদস্য জিলানী’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফটোসেশনে অংশ নেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নেত্রী। বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র (১ নম্বর) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলেন। ২০২৬ সালের ১৭ নভেম্বর তিনি জাতীয় সংসদে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে মহানগর বিএনপির র্যালিতে তিনি নেতৃত্ব দেন। তিনি চারদলীয় জোট সরকার আমলে বিএম কলেজে ছাত্রদলের দাপুটে নেতা ছিলেন। ২০১০-১২ সালে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। নাসরিন বলেন, ‘আওয়ামী লীগের ১৬ বছরে ৪৪টি মামলার আসামি ও ৯ বার গ্রেপ্তার হয়ে সাড়ে ৩ বছর কারাভোগ করেছি। প্রতিটি আন্দোলনে রাজপথে ছিলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যথাযথ মূল্যায়ন করেছে। আমি তার কাছে কৃতজ্ঞ।’