Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ 
Friday November 13, 2026 , 1:01 pm
Print this E-mail this

আজ ১৩ নভেম্বর, কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ’র জন্মদিন

আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ


মুক্তখবর বিনোদন ডেস্ক : আজ ১৩ নভেম্বর, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক। তার জন্মদিনে গভীর ভালোবাসা ও আবেগে স্মরণ করেছেন বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। হুমায়ূন আহমেদকে নিজের ‘প্রাণের বন্ধু’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জুয়েল আইচ। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমার প্রাণের বন্ধু হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী। তাকে হারিয়ে আমি আমার ‘আলাদিনের আশ্চর্য প্রদীপটিকে হারিয়ে ফেলেছি।’ জুয়েল আইচের এই ছোট্ট কথায় ফুটে উঠেছে প্রয়াত কথাসাহিত্যিকের প্রতি তার গভীর ভালোবাসা ও বন্ধুত্বের স্মৃতি। হুমায়ূন আহমেদকে হারানোর বেদনা যে এখনো তাকে তাড়িয়ে বেড়ায়, সেই অনুভূতিই যেন প্রকাশ পেয়েছে তার লেখায়। উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অনন্য স্বাক্ষর। তাঁর সৃষ্ট অসংখ্য চরিত্র, গল্প ও সংলাপ আজও পাঠক-দর্শকের মনে সমানভাবে জায়গা করে আছে।




Archives

Image
আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ
Image
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
Image
বরিশালে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি