Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল! 
Monday November 9, 2026 , 2:11 pm
Print this E-mail this

একই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া

বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে এক ব্যক্তির মূত্রত্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। ছবিতে হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে এক ব্যক্তিকে মূত্রত্যাগ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘ছবি না তুলে আগে মাইর দিতেন।’ আবার কেউ হাসপাতালের শৌচাগারের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মন্তব্য, ‘হাসপাতালের টয়লেটের যা অবস্থা, কিভাবে টয়লেটে যাবেন ভদ্রলোক।’ একই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনায় সমালোচনা করছেন অনেকেই, অন্যদিকে হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




Archives

Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা