Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান জিয়াউদ্দিন সিকদার 
Friday September 18, 2026 , 4:19 pm
Print this E-mail this

তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান জিয়াউদ্দিন সিকদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অসুস্থ আমজেদ আলী খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন আমজেদ আলী খানের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এসময় ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মো. সমির হোসেনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা অসুস্থ আমজেদ আলী খানের পাশে থাকার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম