Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার 
Wednesday September 16, 2026 , 11:17 pm
Print this E-mail this

২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার

বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশনসহ ইসরাত জাহান স্মৃতি (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন বিসিসির ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা আলীর গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ইসরাত জাহান স্মৃতির কাছ থেকে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসরাত জাহান স্মৃতি দপ্তরখানা আলীর গলি এলাকার বাসিন্দা। তিনি মৃত হারুন আর রশিদের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় ইসরাত জাহান স্মৃতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় ওই আইনের ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার