Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক 
Thursday September 17, 2026 , 1:01 pm
Print this E-mail this

৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর আমানতগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মো. আলী খান শফিক (৩৮) নামে এক ব্যক্তিকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটক শফিক বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের নিউ বাটিখানা এলাকার বাসিন্দা। তিনি মো. স্বরূপ আলী খানের ছেলে এবং হালিমা খাতুনের সন্তান। পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীত পাশে মা এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. আলী খান শফিককে এসআই কবির আটক করেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।




Archives

Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার
Image
বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
Image
অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন : একটি সার্থক জীবনের কথা