Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর 
Wednesday September 16, 2026 , 10:37 pm
Print this E-mail this

বর্জ্য সংগ্রহে ব্যবহৃত উপকরণ হস্তান্তর করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’

বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-কে বর্জ্য সংগ্রহে ব্যবহৃত অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। বিশ্বমানের সেবা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে মোট ৮টি অপারেশন বক্স ভ্যান এবং ৩০টি বর্জ্য ফেলার বিন হস্তান্তর করে সংস্থাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নগরীকে পরিষ্কার ও সুশৃঙ্খল রাখতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন এবং ওয়ার্ল্ড ভিশন-এর এই উদ্যোগের প্রশংসা করেন। হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন-এর পক্ষ থেকে সংস্থাটির বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম অফিসার গণ এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত এই আধুনিক পরিচ্ছন্নতা সামগ্রী ও বর্জ্য বহনের জন্য হস্তান্তরিত বক্স ভ্যানগুলো বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখবে।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার