Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 
Wednesday September 16, 2026 , 3:17 pm
Print this E-mail this

মালিকপক্ষ আগস্ট মাসের বেতন পরিশোধ না করে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দেন

বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। বুধবার দুপুরে নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ শ্রম আইন মানে না। গত মার্চে মালিক, শ্রমিক ও কলকারখানা প্রতিষ্ঠানসহ ত্রিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি অনুযায়ী শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্রসহ আগস্ট মাসের মধ্যে শ্রম আইন মানার দাবিসমূহ পূরণ করার কথা। কিন্তু মালিকপক্ষ আগস্ট মাসের বেতন পরিশোধ না করে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন। বক্তারা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর কারখানার একজন শ্রমিক ও একজন জুনিয়র অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে অফিসাররা মালিকের সঙ্গে যোগসাজশে কর্মবিরতি পালন করে। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন মানার দাবি আড়াল করতে সুকৌশলে এই কর্মবিরতিকে শ্রমিকদের অবৈধ ধর্মঘট হিসেবে আখ্যায়িত করে একটি নোটিশ জারি করে। অথচ শ্রমিকরা কর্মবিরতি পালন করেননি।সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের র সভাপতি জসিম গাজী, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত)-এর প্রচার সম্পাদক ফয়সাল আহাম্মেদ প্রমুখ।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড