Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএনপির নব-নির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে রহমাতুল্লাহর সৌজন্য সাক্ষাৎ 
Wednesday September 16, 2026 , 7:51 pm
Print this E-mail this

সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে

বিএনপির নব-নির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে রহমাতুল্লাহর সৌজন্য সাক্ষাৎ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে রুহুল কবির রিজভীর সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ অসুস্থতার কারণে এর আগে বিএনপির নব-নির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানাতে পারেননি। পরে সুস্থ হয়ে কর্মসূচিতে ফেরার পর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।




Archives

Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার
Image
বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
Image
অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন : একটি সার্থক জীবনের কথা