Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত 
Thursday September 17, 2026 , 6:31 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন

বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত


‎পারভেজ মাহমুদ : ‎শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায়  বরিশালের নুরিয়া আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান মূল্যায়নের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা, অনুসন্ধিৎসু মনোভাব ও উদ্ভাবনী দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় ও উপকরণ উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। এতে প্রতিষ্ঠানের দেড়শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। নুরিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সাবরিনা ফেরদৌস বলেন, আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার