Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২ 
Thursday June 4, 2026 , 5:31 pm
Print this E-mail this

আটকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়েছে। বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (জুন ৩) এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. আল মোমেন, এএসআই (নিঃ) মো: দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মো: সুমন মিয়া এবং কনস্টেবল মো: রনি পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। প্রথম অভিযানে এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর এলাকার পপুলার বাজার থেকে মো. রিয়াজ হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো: মুক্তার হাওলাদারের ছেলে। এছাড়া একইদিনে দ্বিতীয় অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মো: আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেকজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মৃত শামসুল হক সিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিএমপি সূত্র জানিয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক