Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আজকের তালাশ পত্রিকার সম্পাদকের পিতার ইন্তেকাল 
Tuesday May 26, 2026 , 3:17 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন, গভীর শোক প্রকাশ

বরিশালের আজকের তালাশ পত্রিকার সম্পাদকের পিতার ইন্তেকাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের পিতা মকবুল হোসেন মঙ্গলবার (মে ২৬) সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন স্ট্যাম্প ভেন্ডার ও ব্যাবসায়ী ছিলেন। একইসাথে তিনি দীর্ঘ বছর ধরে স্ট্যাম্প ভেন্ডার সমিতি বরিশালের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার জোহরবাদ নগরীর বেলতলার মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মকবুল হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে চরআবদানী এলাকার পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, নাগরিক টিভি ও আগামীর সময়ে বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম, মহানগর যুবদল নেতা খন্দকার রাজু, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মরহুমের স্বজনরা। এর আগে বেলা ১১টায় মকবুল হোসেনের মৃত্যুর সংবাদ শুনে বাড়িতে ছুটে যান মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ​এক শোকবার্তায় বিসিসি প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম