Current Bangladesh Time
রবিবার মে ৩১, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কোথায় কখন ঈদ জামাত 
Tuesday May 26, 2026 , 1:17 pm
Print this E-mail this

মহিলাদের নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা

বরিশালের কোথায় কখন ঈদ জামাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সকাল ৮টায় অনুষ্ঠেয় এ জামাতে অংশ নেবেন-বিভাগীয় এবং জেলা প্রশাসনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ জনসাধারণ। এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এখানে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন জানিয়েছেন। বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




Archives

Image
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
Image
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ
Image
বরিশালে ১১ নেতাকর্মী গ্রেপ্তারের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল
Image
বিসিসির ভাল্ব অপারেটর আর নেই : সিটি প্রশাসকের শোক
Image
হাঁচির সময় মুসলিমরা কেন “আলহামদুলিল্লাহ” বলে?