Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক এমপি জেবুন্নেছার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ 
Monday May 26, 2025 , 5:29 pm
Print this E-mail this

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ্’র করা মামলায়

সাবেক এমপি জেবুন্নেছার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (মে ২৬) দুপুরে তাকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ্’র করা একটি মামলায় তাকে পুলিশ আদালতে নিয়ে যায়। এরপর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি। তার স্বামী বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ওই আসনে উপ-নির্বাচনে হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ এমপি হিসেবে নির্বাচিত হন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম