Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ 
Tuesday February 10, 2026 , 4:17 pm
Print this E-mail this

নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে

সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরে বহিরাগমন ও আগমন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কোনো যাত্রী স্থলপথে দেশের বাইরে যাতায়াত করতে পারবেন না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির সময় অতীতেও নিরাপত্তাজনিত কারণে সীমান্ত ও স্থলবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে সরকার।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির