Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিফাতের স্ত্রী মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা 
Saturday June 29, 2019 , 2:00 pm
Print this E-mail this

রিফাতের স্ত্রী মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় প্রকাশ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার শাহ নেয়াজ রিফাত ফরাজির শ্বশুরবাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে। নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অস্ত্রধারী চার পুলিশ সদস্যকে মিন্নির বাড়িতে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে মিন্নির চাচা মো: আবু সালেহ জানান, রিফাত শরীফ মারা যাওয়ার পর থেকেই মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয়। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে নিয়োজিত রয়েছি।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু