Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৯, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি 
Tuesday September 8, 2026 , 8:17 pm
Print this E-mail this

বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ

বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জের মধ্য রাকুদিয়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে সাত থেকে আট জনের একটি সশস্ত্র ডাকাত দল তার দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এর আগে তারা বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো উল্টে দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তার ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতরা। পরে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়। ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে। এদিকে, মধ্য রাকুদিয়া গ্রামের বসতবাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।




Archives

Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
Image
‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ
Image
শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
Image
নারী থেকে পুরুষ হবার স্বপ্নে স্তন অপারেশন, বরিশালের যুবতীর মৃত্যু!
Image
বরগুনার তালতলীতে লোহার সেতুটি ভেঙে খালে