Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ 
Wednesday September 9, 2026 , 6:29 pm
Print this E-mail this

কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং জনগণকে যথাযথ সেবা প্রদানের ক্ষেত্রে কঠোর বার্তা

ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তাদের বদলির আদেশ দিয়ে একই সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পরে একই দিন বিকেলে জারি করা আদেশে দুজনকেই বদলি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নয়, জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং জনগণকে সেবা দেওয়ার বিষয়েও নজরদারি করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের নির্দেশনায় আকস্মিক পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আগাম কোনো নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন ভূমি অফিসে এ ধরনের পরিদর্শন চালানো হতে পারে। জেলা প্রশাসন সূত্র জানায়, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দায়িত্ব পালনে গাফিলতি কিংবা অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, “নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকেলেই বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে।” প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে জেলার ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং জনগণকে যথাযথ সেবা প্রদানের ক্ষেত্রে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি