Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা 
Saturday September 12, 2026 , 7:31 pm
Print this E-mail this

তাঁর ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা তারা বুঝতে পারেননি : বিলকিস জাহান শিরিন

বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর কাউনিয়া মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকাল ১১টার দিকে মরদেহ নেওয়া হয় বরিশাল প্রেসক্লাবে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে প্রেসক্লাবে জড়ো হন সাংবাদিকরা। বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন সজ্জন মানুষ। প্রায় তিন বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিলকিস জাহান শিরিন বলেন, ছাত্ররাজনীতির সময় থেকেই পুলক চ্যাটার্জিকে তিনি চেনেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তাঁর ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা তারা বুঝতে পারেননি। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের পেয়ারা রোডে দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মরদেহের সঙ্গে পাঁচটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব চিরকুটে পুলক তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। তাঁর শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়েও সেখানে লেখা রয়েছে। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ

পুলক চ্যাটার্জির স্ত্রী ও এক কন্যা রয়েছে। দুপুরে কাউনিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো একজন সাংবাদিকের দীর্ঘ কর্মময় জীবনের অধ্যায়। দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরী বলেন, পুলক দাদা নিয়মিত অফিসে আসতেন। সেখানে পত্রিকা পড়তেন এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটাতেন। অফিসের একটি বিকল্প চাবিও তার কাছে ছিল। শুক্রবার দুপুরেও তিনি ফোন করেছিলেন। পরে সন্ধ্যায় অফিসে গিয়ে তাঁকে আর জীবিত পাওয়া যায়নি। পুলক চ্যাটার্জির মৃত্যু নিয়ে সমকাল প্রকাশিত সংবাদে বলা হয়, তিনি ২০২৩ সাল পর্যন্ত পত্রিকাটির বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। সংবাদের শেষাংশে উল্লেখ করা হয়, মানব সম্পদ বিভাগ পুলক চ্যাটার্জির পাওনা হিসাব চূড়ান্ত করার ক্ষেত্রে সমকালের বিজ্ঞাপন ও আইটি বিভাগের অনাপত্তিপত্র নিয়ে তাঁর সঙ্গে লম্বা সময় আলোচনা চলে। গতমাসে দুই বিভাগ অনাপত্তি হিসাব বিভাগে জমা দেয় এবং তারা হিসাবটি চূড়ান্ত করছিল। সমকাল এ পর্যন্ত তথ্য দিলেও পাওনা পরিশোধের বিষয়ে কিছুই উল্লেখ করেননি। অন্যদিকে পুলক চ্যাটার্জি সমকাল বরিশাল অফিসের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরীকে লেখা নোটে লিখে গেছেন, সমকালের পাওনা আদায় করে তাঁর স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন। এতেই বুঝা যাচ্ছে হিসাব চূড়ান্ত করা সত্বেও সমকাল পুলক চ্যাটার্জির পাওনা বুঝিয়ে দেয়নি।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু