Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার 
Wednesday September 9, 2026 , 12:19 pm
Print this E-mail this

এর সাথে কারা জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরে ময়লার একটি স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর নতুন বাজার এলাকায় ফরেস্ট কার্যালয়ের সামনে ময়লার স্তূপে মরদেহ দুটি ফেলে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণ করতে গিয়ে নবজাতক দুটির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে। নবজাতক দুটি মৃত অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছিল, নাকি অন্য কোথাও মৃত্যুর পর মরদেহ দুটি এনে ময়লার স্তূপে ফেলে যাওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন উল ইসলাম বলেন, নবজাতক দুটির পরিচয় শনাক্ত এবং তাদের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। লাশ দুটি বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়লার স্তূপে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত ময়লা পরিষ্কারের কাজ করছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় নতুন বাজারের ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি