Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১১, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান 
Thursday September 10, 2026 , 3:17 pm
Print this E-mail this

মশার বংশবিস্তারের উপযোগী স্থান তৈরি না হওয়ার বিষয়ে সতর্কের পরামর্শ

বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বরিশাল নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। নগরের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি দীর্ঘদিনের ঝোপঝাড়ও অপসারণ করা হয়। একই সঙ্গে মশার বিস্তার ঠেকাতে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়। অভিযান চলাকালে বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন-সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা এবং গণসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল। এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম চালালেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। এ কারণে ড্রেন, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানগুলো নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযান থেকে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান তৈরি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন