Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১১, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু 
Thursday September 10, 2026 , 9:17 pm
Print this E-mail this

কথা রাখলেন বরিশালের নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কথা রাখলেন বরিশালের নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। মহানগরীর মধ্যে দিয়ে চলে যাওয়া বরিশাল-ঢাকা মহাসড়কের নবগ্রাম রোডের চৌমাথা লেকের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা দ্বিতল ভবনটি ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। সাবেক নগর পরিষদের এ অবৈধ দ্বিতল ভবনটি ছাড়াও পাশেই গড়ে তোলা কথিত শিশু পার্কটি এলাকাবাসীর জন্য মরন ফাঁদ হয়ে উঠেছিল। গত মাসেই সাবেক সিটি মেয়রের মায়ের নামে গড়ে তোলা ‘শাহানারা বেগম পার্ক’টি অপসারণের পরে বুধবার রাত থেকে ঝুকিপূর্ণ দ্বিতল ভবনটিও ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাবেক নগর প্রশাসন সম্পূর্ণ বেআইভাবে জনগনের করের প্রায় সাড়ে ১৬ কোটি টাকা অপচয় করে দেশের ৮ নম্বর জাতীয় মহাসড়কটির ওপর কথিত ঐ শিশু পার্ক সহ পাশেই অবৈধ দ্বিতল ভবনটি গড়ে তোলে। এমনকি পার্ক ও দ্বিতল ভবনটির মাঝে সিটিকর্পোরেশেনের শতাব্দী প্রাচীন একটি সংযোগ সড়ক ও বন্ধ করে দেয় তৎকালীন নগর প্রশাসন। ফলে নগরীর আদি রাজকুমার ঘোষ রোডটির পশ্চিম পাশে বসবাসরত কয়েক হাজার মানুষের চলাচলের পথ রুদ্ধ করে তৎকালীন নগর প্রশাসন। অথচ নগরবাসীর চলাচলের পথ সুগম করা সহ সড়কের যথাযথ রক্ষণাবেক্ষনই একটি জনবান্ধব নগর প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই বিপ্লবের পরে ’২৪-এর ৫ আগষ্ট বিকেলেই উৎফুল্ল ছাত্র-জনতা স্বতস্ফুর্তভাবে এ অবৈধ পার্কটি ভেঙে ফেলে। পরবর্তিতে অবৈধ দ্বিতল ভবনটির একটি অংশও ভেঙে ফেলে ছাত্র-জনতা। ফলে ভবনটি অনেকটাই ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসীর তরফ থেকে বিষয়টি নিয়ে সিটি প্রশাসকের আকর্ষণ করা হলে তিনি এ অবৈধ ভবন সহ বিধ্বস্ত পার্ক অপসারণ করে দখলকৃত জমি সড়ক ও জনপথ অধিদপ্তরকে ফিরিয়ে দেয়ার অঙ্গিকার করেছিলেন। সে আলোকে গত মাসেই অবৈধ পার্কটির সব স্থাপনা অপসারণ করে জমি অবমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ছিল অবৈধ ভবনটি। সেটির ভাঙার কাজও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ভবনটির সব অবৈধ অবকাঠামো অপসারণের লক্ষ্যে নগর ভবন কাজ করছে বলে দায়িত্বশীল সূত্রে বলা জানিয়েছে। অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইতোমধ্যে অবৈধ পার্কটির স্থান সহ গড়িয়ার পাড় থেকে দপদপিয়া সেতুর টোল প্লাজা পর্যন্ত জাতীয় মহাসড়কটির ১১ কিলোমিটার অংশ প্রশস্তকরণ সহ কার্পেটিং কাজের জন্য দরপত্র আহবান করছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!