Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস 
Monday May 29, 2023 , 1:09 pm
Print this E-mail this

‘বাংলাদেশ মেলা’ নামক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা অসংখ্য প্রবাসী এতে অংশ নেবেন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস


মুক্তখবর বিনোদন ডেস্ক : নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস আজ (২৮ মে) গানে গানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতাবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইতে তিনি গতকাল (২৭ মে) পৌঁছেছেন। স্থানীয় সময় আজ বিকেল ৪টার দিকে অ্যাঞ্জেলেসের মিনি বাংলাদেশ নামক স্থানের ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক কনসার্টে অংশ নেবেন। লস অ্যাঞ্জেলেস থেকে লেখক ও সাংবাদিক তপন দেবনাথ বলেন, আমাদের প্রবাসীদের আয়োজিত এক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সংগীতশিল্পী এখানে গাইতে এসেছেন। ‘বাংলাদেশ মেলা’ নামক এ অনুষ্ঠানে আনন্দ বিনোদনের জন্য বাংলাদেশ থেকে আসা অসংখ্য প্রবাসী এতে অংশ নেবেন। জনপ্রিয় শিল্পী জেমসের গান আমাদের আনন্দ বিনোদন নতুন মাত্রা যোগ করবে। লেখক ও সাংবাদিক তপন দেবনাথ আরও জানান, অ্যাঞ্জেলেসের কনসার্ট শেষ করে তিনি নিউইয়র্কে যাবেন। সেখানে আরও কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। আগামী ৩ ও ৪ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আরও কয়েক কনসার্টে গান গাইবেন জেমস। যুক্তরাষ্ট্রে গান গাওয়া প্রসঙ্গে দেশ ছাড়ার আগে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে বলেন, নির্ধারিত কনসার্টের চেয়ে সংখ্যাটা আরও বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই একমাস দেশটিতে থাকবো। গত ঈদে প্রকাশিত হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। এটির যৌথভাবে কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন তিনি নিজেই। গানটি একটি ইউটিউব চ্যানেল মুক্তি পায়। এটি প্রকাশের পর সবার কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির