Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যশোরে মেডিকেল কলেজে ভারতীয় ছাত্রীর আত্মহত্যা 
Wednesday January 12, 2022 , 7:13 pm
Print this E-mail this

সীমা জোহরা ভারতের জম্মু কাশ্মীরের বথগ্রাম জেলার মেয়ে

যশোরে মেডিকেল কলেজে ভারতীয় ছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যশোর শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১) আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের পঞ্চম তলায় হোস্টেলের বাথরুমের মধ্যে আত্মহত্যা করেন তিনি। সীমা জোহরা ভারতের জম্মু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার ভোরে হাউজকিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে। পরে হাসপাতালে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত অবস্থায় পাই। উল্লেখ্য, আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রী সীমা জোহরা দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার তাঁর পরীক্ষা দেয়ার কথা ছিল।




Archives

Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক
Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড