Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া ইলুহারে বিষপানে একজনের আত্মহত্যা 
Saturday April 21, 2018 , 9:43 pm
Print this E-mail this

কালাম খুব ভাল ও রসিক মানুষ ছিলো, তার এ ধরনের মৃত্যু আমরা কখন আশা করিনি

বানারীপাড়া ইলুহারে বিষপানে একজনের আত্মহত্যা


বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কালাম মুন্সী (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বিষপান করার পর তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইসিজি করান এবং মৃত বলে ঘোষনা দেন। কালাম মুন্সী নান্দুহারে ব্যবসা করেন এবং সেখানেই বসবাস করেন।মৃত্যুর আগে সে একটি পত্র লিখে যান সেখানে তিনি তার মৃত্যুর কারন হিসেবে লিখে যান যে তার অনেক দায়-দেনা থাকার কারনেই তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য কেহ দায়ী নহেন। সেখানে সে তার দেনা পাওনার হিসেব ও লিখে যান। সে বানারীপাড়া থানার ভোটার হলেও স্বরূপকাঠি বসবাস করায় স্বরূপকাঠি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যু কালাম মুন্সীর ইচ্ছা অনুযায়ী তাকে নান্দুহারেই দাপন করা হবে। মৃত্যুকালে সে স্ত্রী ৩ কন্যা ও এক ছেলে সহ অনেক গুনগ্রহী রেখে যান। তার বাল্যবন্ধু ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান এবং বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম জানান কালাম খুব ভাল ও রসিক মানুষ ছিলো, তার এ ধরনের মৃত্যু আমরা কখন আশা করিনি। আমরা তার আত্মার মাগফিরত কামনা করি।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু