Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিসাল সাউথ এপোলো মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিসিসি প্রশাসক শিরীন 
Tuesday June 2, 2026 , 4:21 pm
Print this E-mail this

হাম-রুবেলার প্রকোপ প্রতিরোধ এবং শিশু বিভাগের সেবার মানোন্নয়নের লক্ষ্যে

বরিসাল সাউথ এপোলো মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিসিসি প্রশাসক শিরীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হাম-রুবেলার প্রকোপ প্রতিরোধ এবং শিশু বিভাগের সেবার মানোন্নয়নের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মঙ্গলবার (জুন ২) বরিশাল নগরীর সাউথ এপোলো মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কার্যক্রম, রোগীসেবা, অবকাঠামোগত সুবিধা এবং হাম-রুবেলা প্রতিরোধে গৃহীত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

একই সঙ্গে শিশুস্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, জেলা সিভিল সার্জন ডা: মঞ্জুর ইলাহি, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: শফিকুর রহমান এবং সাউথ এপোলো মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা: জহুরুল হক মানিক। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশন ও সাউথ এপোলো মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, শিশুস্বাস্থ্য সুরক্ষা, হাম-রুবেলা প্রতিরোধ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে। পাশাপাশি হাসপাতালের শিশু বিভাগের সেবার পরিধি ও মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম