Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আজাদের বিরুদ্ধে সমন 
Wednesday September 5, 2018 , 8:16 pm
Print this E-mail this

যৌতুকের অভিযোগ এনে একই আদালতে একটি মামলা করেছিলেন তার স্ত্রী সালমা সুলতানা

বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আজাদের বিরুদ্ধে সমন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌতুক মামলার পর এবার চেক প্রতারনার মামলা দায়ের করেছে তার স্ত্রী। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর বাংলাবাজারস্থ খালেদাবাদ কলোনির বাসিন্দা আব্দুল মান্নান ফরাজির মেয়ে এবং আসামি আবুল কালামের স্ত্রী সালমা সুলতানা। আদালতের বিচারক মোঃ মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার অভিযোগে জানাগেছে, টাকার প্রয়োজন হলে ফেরৎ দেয়ার সর্তে স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেয় প্রভাষক স্বামি আবুল কালাম আজাদ। এরপর দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরৎ না দেয়ায় তাগাদার এক পর্যায় গত ১ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক স্ত্রীর হাতে দেয় আসামি। চেকটি নগদায়নের জন্য গত ৪ জুন সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে তা ডিজ অনার হয়। এরপর ১ মাসের মধ্যে পাওনা টাকা ফেরৎ চেয়ে গত ৬ জুন আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত ওই টাকা ফেরৎ না দেয়ায় আদালতে এ মামলাটি দায়েরকরা হয়। উল্লেখ্য, কিছুদিন পুর্বে প্রভাষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে একই আদালতে একটি মামলা করেছিলেন স্ত্রী সালমা সুলতানা। ওই মামলার অভিযোগে বলা হয়েছিলো, টাকার প্রয়োজনে স্ত্রীর বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলো সে। ওই টাকা ফেরৎ চাইতে গেলে স্ত্রীর কাছে যৌতুক দাবি করে প্রভাষক স্বামি আবুল কালাম আজাদ।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
Image
বরিশালে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি