Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা 
Sunday May 3, 2026 , 12:37 pm
Print this E-mail this

এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে এনামুল হাসান তাসনিমকে আহ্বায়ক এবং মো: নাভিদ রহমান খান (তুষার)-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদ হাসান তানজিল। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন—আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, মো: খালেদ হোসেন বাবর, মো: হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো: সাদ্দাম হোসেন, মো: সিহাব (ববি), আল-আমিন হাসান এবং মো: রাকিব তালুকদার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি বরিশাল মহানগরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম