Current Bangladesh Time
বুধবার জুন ১৭, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, পরিবেশের জন্য হুমকি 
Tuesday June 16, 2026 , 11:07 pm
Print this E-mail this

অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত

বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, পরিবেশের জন্য হুমকি


রাহাত রাব্বি : বরিশাল বিসিক শিল্পনগরীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগ উঠেছে বরিশাল পিপি প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে পলিথিন উৎপাদন করে আসছেন। এসব কারখানা থেকে নির্গত বর্জ্য ও ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য আশপাশের খাল-নদী ও ড্রেনেজ ব্যবস্থায় জমে জলাবদ্ধতার কারণ হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমানোর জন্য সরকারের কঠোর অবস্থান থাকলেও অবৈধ উৎপাদন বন্ধে আরও কার্যকর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরিশাল জেলা কার্যালয় সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দিয়েছেন। অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন