Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১১, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার 
Saturday October 10, 2026 , 8:49 pm
Print this E-mail this

থানায় সাধারণ ডায়েরি, উদ্বিগ্ন পরিবারের সদস্যরা, সবার সহযোগিতা কামনা পরিবারের

বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (৬ অক্টোবর) কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি বাসায় ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরাতের নিখোঁজের ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নুসরাতের শারীরিক বর্ণনা :-

উচ্চতা : ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং: ফর্সা, পরিচয় : ব্যবস্থাপনা বিভাগ, প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২৫-২৬), সরকারি বিএম কলেজ।

কেউ নুসরাত জাহানকে কলেজ ক্যাম্পাসে, আশপাশের এলাকায় কিংবা অন্য কোথাও দেখে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নীচের নম্বরগুলোতে যোগাযোগ করে পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ :-

ভাই : ০১৭১০৮৭৫১২৭
মাতা : ০১৭২০৩৫৩৩২৮

নুসরাতের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। মানবিক বিবেচনায় সংবাদটি বেশি বেশি শেয়ার করে তার সন্ধানে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।




Archives

Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল