Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ 
Wednesday October 7, 2026 , 5:11 pm
Print this E-mail this

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ, বরাদ্দ বাড়ানোর দাবি জেলেদের

পিরোজপুরের কাউখালীতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকাকালে জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা ৩১০ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এ সময় প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ৭.৭৫ মেট্রিক টন চাল দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক অফিসার আশুতোষ বড়াল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন। উল্লেখ্য, ইলিশ রক্ষায় সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা চলাকালে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১ হাজার ৬৫০ জন উপকারভোগী মৎস্যজীবী পরিবারের মাঝে ৪১.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। তবে বরাদ্দকৃত চাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। চাল গ্রহণ শেষে মৎস্যজীবী মিজানুর রহমান ও হানিফ শেখ বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে এই ২২ দিনের অবরোধকালে মাত্র ২৫ কেজি চাল দিয়ে পুরো সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচও রয়েছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের সরকারি সহযোগিতার পরিমাণ আরো বাড়ানো হয়। মাছ ধরা বন্ধকালীন সময়ে সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে এবং জেলেদের দাবির বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জেলে ভাইদের এই অবরোধকালীন সময়ে সহায়তার জন্যই সরকার ভিজিএফ চালের ব্যবস্থা করেছে। আমরা সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী স্বচ্ছতার সাথে তা বিতরণ করছি। তবে জেলে ভাইদের সহায়তার পরিমাণ বাড়ানোর যে দাবিটি রয়েছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।




Archives

Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক